নিজস্ব প্রতিবেদক :::
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও অস্থিরতা তৈরির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে.।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের আয়োজিত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ঘোষণা দেন।
চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী ও চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি। এসময়
সাথে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনসহ চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।



