সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক ::

হযরত শাহজালাল (রহ.) মাজার ইস্যুতে সমালোচনার পর সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাপক আলোচিত ছিলেন। ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

২০২০ সালের ৯ নভেম্বর হঠাৎ তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক পদে নিয়োগ পান সারওয়ার আলম।
 
সিলেটে যোগ দেওয়ার পর প্রথম দিকে সারওয়ার আলমের বেশ কিছু কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হয়। তবে সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। কয়েক শত বছরের রেওয়াজ ভেঙে গত বৃহস্পতিবার মাজারের দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স বসান সারওয়ার আলম। এরপর সেই দানবাক্সের পাহারায় আনসার ও সিসি ক্যামেরা বসানো হয়। একই সঙ্গে মাজারে মদ-গাঁজার আসর বন্ধেরও নির্দেশ দেন ডিসি। 

আরো পড়ুন

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত...

Read more
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক ::: মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে চালু করার এবং সেখানে আরও বেশি কর্মী নেয়ার আহ্বান...

Read more
স্থানীয় নির্বাচন করতে পারবে আ.লীগ , পথ খোলা রাখলো ইসি

নিজস্ব প্রতিবেদক :: সংসদ নির্বাচনে না পারলেও সামনে স্থানীয় সরকারের ভোটে মাঠে ফিরতে পারে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। কারণ, কার্যক্রম...

Read more
চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম নগরের পোলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার...

Read more
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের...

Read more
Scroll to Top