যুক্তরাস্ট্র সফর নিয়ে নেতিবাচক তথ্য ; চসিক মেয়রের বিবৃতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

প্রেস বিজ্ঞপ্তি ::

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর আমন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের নেতিবাচক তথ্যনির্ভর সংবাদ  প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই বিষয়ে প্রকৃত তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে স্থানীয় সরকার বিভাগ ২৪ মে  একটি পত্র জারি করে বিষয়টির প্রশাসনিক নিষ্পত্তি সম্পন্ন করে। কিন্তু উক্ত পত্র জারির পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ গতকাল সোমবার থেকে কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি পুনরায় আলোচনায় আনা হয় এবং এ সংক্রান্ত বিভিন্ন সংবাদ ও পোস্ট প্রকাশ করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার প্রকাশিত কয়েকটি সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কিছু পোস্টে আমার নামে বিভিন্ন বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। এ বিষয়ে আমি সুস্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত বিষয় সম্পর্কে আমি কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার প্রদান করিনি, কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে মন্তব্যকারী কোনো ব্যক্তিকেও কোনো ধরনের বক্তব্য বা প্রতিক্রিয়া প্রদান করিনি। ফলে আমার নামে প্রচারিত বক্তব্যগুলো আমার বক্তব্য নয়। ‘

প্রকৃত ঘটনা হলো, মশক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আধুনিক ও কার্যকর প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ থেকেই বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আমি তা সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে এবং সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় সরকারের নীতিমালা, আইন ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে। ”

আমি বিশ্বাস করি, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির পাশাপাশি নাগরিক সচেতনতা, পরিচ্ছন্নতা এবং জনসম্পৃক্ততাই সবচেয়ে কার্যকর উপায়। রাষ্ট্রনায়ক তারেক রহমান একটি সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা যদি ডোবা, নালা-নর্দমা, খাল, জলাশয় ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং যেখানে-সেখানে ময়লা, প্লাস্টিক, পলিথিন ও ককশিট না ফেলি, তাহলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব হবে।

আরো পড়ুন

ফটিকছড়ির গুণী ব্যক্তিত্ব আলহাজ্ব বজল আর নেই

প্রেস বিজ্ঞপ্তি ::: ফটিকছড়ির প্রবীণ গুণী ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, মনিরা কমিউনিটি কমপ্লেক্সের স্বত্বাধিকারী...

Read more
নির্দেশনা অনুয়ায়ী নির্ধারিত সময়ে  অফিসে দেখা মিলেনি উপজেলা কৃষি কর্মকর্তার!

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ঠিক সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

Read more
চসিকের স্বাধীনতা পদকের তালিকায় বিতর্কিত ব্যক্তিরা

নিজস্ব প্রতিবেদক ::: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার (১৮ এপ্রিল) স্বাধীনতা পদক-২০২৬ ও সাহিত্য...

Read more
হাসনাত, গোপনে কি কথা তাহার সনে!

বিশেষ প্রতিনিধি ::: পহেলা বৈশাখের ডামাডোলের মাঝেই গোপনে চট্টগ্রাম গেলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের কাট্টলি এলাকায়...

Read more
চট্টগ্রামে মেলা আয়োজন নিয়ে বৈষম্যের অভিযোগ পুলিশের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের অভিজাত হোটেলে ঈদ উপলক্ষে মেলা আয়োজন নিয়ে চলছে নানা কানাঘুষা। দুটি গ্রুপকে মেলার অনুমতি দেয়া হয়েছে।...

Read more
Scroll to Top