চসিকের স্বাধীনতা পদকের তালিকায় বিতর্কিত ব্যক্তিরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার (১৮ এপ্রিল) স্বাধীনতা পদক-২০২৬ ও সাহিত্য সম্মাননা পদক-২০২৬ প্রদান করা হবে। এই তালিকায় আছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনী ও স্মৃতিচারণ মুলক বইয়ের লেখক জাহেদ মোতালেব। দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী। চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা পূর্বকোণে২০১৮ সালের ১১ অক্টোবর  ‘বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারে তৃতীয় খালেদা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিলো।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে ভুয়া ও মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে চট্টগ্রামে দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক  ও  জসীম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানি ও তথ্য প্রযুক্তি আইনের দুটি মামলা হয়েছিলো । এই পত্রিকাটি আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিবাদের ঢাল হিসেবে বিতর্কিত ভুমিকা রেখেছে। বিএনপি ছিলো তাদের অলিখিত নিষিদ্ধের তালিকায়।

এবার স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আলম নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদানের জন্য মো. একরামুল করিম, শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসা ক্ষেত্রে এম এ ফয়েজ এবং সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী সম্মাননায় ভূষিত হচ্ছেন।

এছাড়া ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন।

অন্যদিকে সাহিত্য সম্মাননা পদকের জন্য গীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব মনোনীত হয়েছেন।

নগরীর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে শনিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য আবু সুফিয়ান।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদির এবং বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় বইমেলার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে পদক প্রদান ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত...

Read more
চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম নগরের পোলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার...

Read more
যুক্তরাস্ট্র সফর নিয়ে নেতিবাচক তথ্য ; চসিক মেয়রের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি :: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর আমন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে...

Read more
ফটিকছড়ির গুণী ব্যক্তিত্ব আলহাজ্ব বজল আর নেই

প্রেস বিজ্ঞপ্তি ::: ফটিকছড়ির প্রবীণ গুণী ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, মনিরা কমিউনিটি কমপ্লেক্সের স্বত্বাধিকারী...

Read more
নির্দেশনা অনুয়ায়ী নির্ধারিত সময়ে  অফিসে দেখা মিলেনি উপজেলা কৃষি কর্মকর্তার!

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ঠিক সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

Read more
Scroll to Top