ওসি পদায়নের নামে প্রতারণা: ঢাকা রেঞ্জের বিশেষ সতর্কতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক :::

ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে একটি অসাধু চক্র। এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের ঢাকা রেঞ্জ।

ঢাকা রেঞ্জের মিডিয়া সেল থেকে শুক্রবার পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা করা জারি হয়।

এতে বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকান্ড চালাচ্ছে। এই প্রতারকচক্র ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়ের নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে”।

এ বিষয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়নের কোনো এখতিয়ার তাদের নেই। এই পদায়নের ক্ষমতা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি)-এর ওপর ন্যস্ত। পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব পদায়ন করা হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিআইজি মহোদয়ের নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং প্রতারণামূলক। এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের শামিল এবং এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সীতাকুণ্ড প্রতিনিধি ::: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সীমানার ভেতরে গাড়ি রাখা নিয়ে বাকবিতন্ডায় আহত হয়েছেন পুলিশ সদস্য শফিকুল ইসলাম। বৃহস্পতিবার রাত...

Read more
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও অস্থিরতা তৈরির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে

নিজস্ব প্রতিবেদক ::: পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও অস্থিরতা...

Read more
ডিএমপিতে আসা জায়েদ নুর কেন টার্গেট হলেন!

নিজস্ব প্রতিবেদক ::: আলোচিত পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নাজমুন নুরকে বদলির ঘটনাকে অতিরঞ্জিত অপতথ্য হিসেবে প্রচার...

Read more
ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া;...

Read more
রংপুরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি  রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মিনারা বেগম (৪০) নামের...

Read more
Scroll to Top