থানায় গাড়ি রাখা নিয়ে পুলিশ পিটিয়ে যুবদল নেতা হাজতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

সীতাকুণ্ড প্রতিনিধি :::

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সীমানার ভেতরে গাড়ি রাখা নিয়ে বাকবিতন্ডায় আহত হয়েছেন পুলিশ সদস্য শফিকুল ইসলাম। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাক বিতন্ডা রূপ নেয়  হাতাহাতিতে। এই ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম পুলিশ সদস্য আহত হবার ঘটনা স্বীকার করে বলেন,  এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই সীতাকুণ্ড থানার সামনে ভিড় করেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। পুলিশের বিরুদ্ধে দিতে থাকেন বিভিন্ন ধরনের স্লোগান।

বিএনপি নেতাকর্মীদের দাবি সামান্য ঘটনাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে পুলিশের কিছু সদস্য। জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর বলেন, গাড়ি রাখার বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পুলিশ সদস্য ‘আপনি আমাকে চেনেন?’ এমন বাক্য ব্যবহার করায় যুবদল নেতা ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটান। তাঁর দাবি, একটি ছোট বিষয়কে কেন্দ্র করে একজন নেতাকে এভাবে থানাহাজতে আটকে রাখা ঠিক হচ্ছে না। ‘

 

 

 

 

আরো পড়ুন

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও অস্থিরতা তৈরির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে

নিজস্ব প্রতিবেদক ::: পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও অস্থিরতা...

Read more
ডিএমপিতে আসা জায়েদ নুর কেন টার্গেট হলেন!

নিজস্ব প্রতিবেদক ::: আলোচিত পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নাজমুন নুরকে বদলির ঘটনাকে অতিরঞ্জিত অপতথ্য হিসেবে প্রচার...

Read more
ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া;...

Read more
চট্টগ্রামের জহুর হকার্স মার্কেট মালিক সমিতির নতুন পরিচালনা কমিটি

নিজস্ব প্রতিবেদক ::: জহুর হকার্স মার্কেট মালিক সমিতি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ী ও দোকান মালিকদের সর্বসম্মতিক্রমে   মোহাম্মদ...

Read more
চট্টগ্রামে ছিনতাইয়ের পর এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের বাকলিয়ায় শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...

Read more
Scroll to Top