নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীরের মা এবং মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী খাদিজা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শনিবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ৯টায় পূর্ব ফরহাদাবাদের বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
খাদিজা বেগমের মৃত্যুতে মন্ত্রী, এমপি, মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রীয় বিএনপি ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা শোক-সমবেদনা প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এ শোক ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে বহন করার তাওফিক দান করেন। খাদিজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার এক শোকবার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খাদিজা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানাচ্ছি। ধর্মপরায়ণ ও পরোপকারী নারী হিসেবে তিনি প্রতিবেশীদের কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাত নসিব করার জন্য দোয়া করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য দোয়া করেন।
পৃথক শোকবার্তায় খাদিজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শোকবার্তায় তিনি মরহুমা খাদিজা বেগমকে একজন পরহেজগার নারী হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান।
ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রামের সভাপতি রতন কান্তি দেবাশীষ ও সাধারণ সম্পাদক ওয়াহিদ জামান এক বিবৃতিতে খাদিজা বেগমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুমার মৃত্যতে গভীর শোক প্রকাশ করছে গ্রিন টেলিভিশন পরিবার। রংধনু গ্রুপ ও গ্রিন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু এক শোক বার্তায় মরহুমার আত্নার মাগফেরাত কামনা করেছেন।
এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি, কয়ছর এম আহমেদ এমপি ( সুনামগঞ্জ -৩) , হুমাম কাদের চৌধুরী এমপি, নুরুল আমিন এমপি, কয়ছর এম আহমেদ এমপি, সরোয়ার জামাল নিজাম এমপি, এনামুল হক এনাম এমপি, চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক কাউন্সিলর ড. এম. এ. কাইয়ুম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইন্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার জানে আলম সেলিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা।
এদিকে, মরহুমার মৃত্যতে গভীর শোক প্রকাশ করছে গ্রিন টেলিভিশন পরিবার। রংধনু গ্রুপ ও গ্রিন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু এক শোক বার্তায় মরহুমার আত্নার মাগফেরাত কামনা করেছেন।




