নওফেলের বাসভবনে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, অগ্নিসংযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক ::

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, সাবেক শিক্ষা উপমন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির কেয়ারটেকার হোসেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বিষয়ট। নিশ্চিত করে বলেন , ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মধ্যরাতে ওই বাসভবন লক্ষ্য করে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে কয়েকজন। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা পালিয়ে যায়।

গত দুই বছরে কয়েক দফায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বাড়িতে হামলা হয়েছে বলে জানান স্থানীয়রা।

চসিকের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন চশমা হিলে কয়েকদফা হামলা হয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যায় প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও সাবেক শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল। সর্বশেষ ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেখা যায় মুহিবুল হাসান নওফেলকে। সংবাদ সম্মেলনের নওফেলের ভূমিকার প্রতিক্রিয়া হিসেবে সংক্ষুব্ধ  জামাত-এনসিপির সমর্থকরা এই পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দাবি স্থানীয়দের। 

আরো পড়ুন

চট্টগ্রামে ছিনতাইয়ের পর এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের বাকলিয়ায় শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...

Read more
এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীরের মা এবং মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী খাদিজা বেগম (৮৫) ইন্তেকাল...

Read more
বাংলাদেশের ওপর আর কোনো তাঁবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ::: ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ। এই...

Read more
নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই : সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক ::: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক হতে...

Read more
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত...

Read more
Scroll to Top