ফটিকছড়ি প্রতিনিধি ::;
চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে উপজেলা সদরের একটি কমিনিউটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ছালাউদ্দিন ।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি নূরী আরা সাফা।
আহমদ হোসেন তালুকদার ও নাজিম উদ্দিন শাহীনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর।বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক সরোয়ার হোসাইন, বিএনপি ও ড্যাব নেতা ডা. খুরশীদ জামিল চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, এম এন আমিন, মুক্তিযোদ্ধা আমিনুল হক, মিহির চক্রবর্তী, নুরুল হুদা চৌধুরী, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, শাহজাদা সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারী, সৈয়দ গোলাম মোরশেদ, মুক্তিযোদ্ধা ফজল বারেক, ফরিদুল আলম চৌধুরী, এজাহার মিয়া, মুহিব্বুল্লাহ্ বাহার, একরামুল হক বাবুল, সরোয়ার হোসেন, হাফেজ জয়নাল আবেদীন, রাকিবুল আলম চৌধুরী, এস এম সফিউল আলম, নুরুল ইসলাম বিএসসি, এড. আবছার উদ্দিন হেলাল, মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী, শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন চৌধুরী, মনছুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মুক্তিযোদ্ধা বজল আহমদ, নাজিম উদ্দিন বাচ্চু, শাহজাহান চৌধুরী শিপন, কাজী জানে আলম বাবুল, নুরুল ইসলাম তালুকদার, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আবুল হোসেন, সুজা উদ্দিন চৌধুরী, এস এম ইউসুফ, হান্নান চৌধুরী, ওসমান চৌধুরী, শাহারিয়ার চৌধুরী, মঈন উল্লাহ্ উজ্জ্বল, জুয়েল চক্রবর্তী, আবুল হাসেম, নাজিম উদ্দিন, নুরুল আলম তালুকদার, তসলিম আকতার মনি, এস এম আবু মনছুর, হাসান কবির, সাইফুল হায়দার রাসেল, মহিন উদ্দিনসহ আরো অনেকেই।
সভায বক্তরা বলেন-নির্বাচনে ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী সরওয়ার আলমগীরকে ঐক্যবদ্ধ ভাবে বিপুল ভোটে জয়ী করতে হবে।


