নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার খবর পেয়ে তাকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
হাসপাতালে পৌঁছে সেনাপ্রধান রাষ্ট্রদূতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুকে ব্যথাজনিত সমস্যার কারণে মুশফিকুল ফজল আনসারীকে সোমবার বিকেল ৩টায় সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করছেন।




