নির্দেশনা অনুয়ায়ী নির্ধারিত সময়ে  অফিসে দেখা মিলেনি উপজেলা কৃষি কর্মকর্তার!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ঠিক সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠায়। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হলেও মাঠ পর্যায়ে তা পুরোপুরি পালন হচ্ছে না। চট্টগ্রামের হাটহাজারীতে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টার মধ্যে কর্মক্ষেত্রে উপস্থিত হচ্ছেন না। এতে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রার্থীরা।

শীর্ষ পর্যায় থেকে দেওয়া এ নির্দেশনা কতটা পালন হচ্ছে, তা জানতে গতকাল রোববার চোখ রাখা হয়েছিল উপজেলার কৃষি অফিসে। ওই সকাল ৯টায় কর্মঘণ্টা শুরু হলেও ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে উপস্থিত হননি হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। এছাড়া ওই সময়ে নির্ধারিত সময়ে অফিস কক্ষে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের দেখা মেলেনি।

নাম প্রকাশ না করার শর্তে ঠিক সময়ে অফিসে আসা এক কর্মচারী জানান, অধিকাংশ দিন বেশিরভাগ কর্মকর্তা দেরি করে আসেন। বিশেষ করে জরুরি সভা না থাকলে কর্মকর্তারা সাড়ে ৯টার পর, কেউ ১০টায়ও অফিসে আসেন।

বিলম্বে অফিসে আসার বিষয়টি স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, পারিবারিক অসুবিধার জন্য আজ রবিবার অফিসে আসতে দেরি হয়েছে। তবে এ বিষয়টি তিনি তার উর্ধ্বতন কর্তাকে জানিয়েছেন কিনা জানতে চাইলে, তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, উপজেলা কৃষি কর্মকর্তা বিলম্বে অফিসে আসার বিষয়টি তিনি অবহিত হয়েছেন। তাই, আজ (সোমবার) উপজেলা সকল কর্মকর্তাদের নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় বিষয়টির ব্যাপারে সকল কর্মকর্তাকে সচেতন করা হবে।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম এর অতিরিক্ত উপ-পরিচালক মো. ওমর ফারুক জানান, যদি এই বিষয়টি ওই কর্মকর্তার অভ্যাসগত বিষয় হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

যুক্তরাস্ট্র সফর নিয়ে নেতিবাচক তথ্য ; চসিক মেয়রের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি :: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর আমন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে...

Read more
ফটিকছড়ির গুণী ব্যক্তিত্ব আলহাজ্ব বজল আর নেই

প্রেস বিজ্ঞপ্তি ::: ফটিকছড়ির প্রবীণ গুণী ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, মনিরা কমিউনিটি কমপ্লেক্সের স্বত্বাধিকারী...

Read more
চসিকের স্বাধীনতা পদকের তালিকায় বিতর্কিত ব্যক্তিরা

নিজস্ব প্রতিবেদক ::: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার (১৮ এপ্রিল) স্বাধীনতা পদক-২০২৬ ও সাহিত্য...

Read more
হাসনাত, গোপনে কি কথা তাহার সনে!

বিশেষ প্রতিনিধি ::: পহেলা বৈশাখের ডামাডোলের মাঝেই গোপনে চট্টগ্রাম গেলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের কাট্টলি এলাকায়...

Read more
চট্টগ্রামে মেলা আয়োজন নিয়ে বৈষম্যের অভিযোগ পুলিশের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের অভিজাত হোটেলে ঈদ উপলক্ষে মেলা আয়োজন নিয়ে চলছে নানা কানাঘুষা। দুটি গ্রুপকে মেলার অনুমতি দেয়া হয়েছে।...

Read more
Scroll to Top