দিনাজপুর বোর্ডে গণিতে ফেল ৪৯৫৮৭, ইংরেজিতে ৪০৩৪৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক ::

এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭৫ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী ফেল করেছে। যার মধ্যে শুধু গণিতেই ফেল করেছে ৪৯ হাজার ৫৮৭ জন। আর ইংরেজিতে ফেল করেছে ৪০ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের পর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।  প্রফেসর মো. বোরহান উদ্দিন বলেন, যেসব স্কুলের শিক্ষার্থীরা গণিত ও ইংরেজিতে বেশি ফেল করেছে, সেসব প্রতিষ্ঠানপ্রধান ও বিষয়ের শিক্ষকদের ডেকে এনে কৈফিয়ত চাওয়া হবে। এ ছাড়া প্রশিক্ষণের প্রয়োজন হলে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় ৮ জেলার ২ হাজার ৮১৪টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় নেয়। তাদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৫৮ দশমিক ৫ শতাংশ। আর ফেল করেছে ৭৫ হাজার ৮২৭ জন।

ফেলের হার ৪১ দশমিক ৫ শতাংশ। যার মধ্যে ছেলে ৩১ দশমিক ৯৫ এবং মেয়ে ২২ দশমিক ০৭ শতাংশ।

আরো পড়ুন

খলনায়ক ডনের জামিন মেলেনি

আদালত প্রতিবেদক :: চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায়...

Read more
চট্টগ্রামে ছিনতাইয়ের পর এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের বাকলিয়ায় শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...

Read more
এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীরের মা এবং মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী খাদিজা বেগম (৮৫) ইন্তেকাল...

Read more
বাংলাদেশের ওপর আর কোনো তাঁবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ::: ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ। এই...

Read more
নওফেলের বাসভবনে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, সাবেক শিক্ষা উপমন্ত্রী  মহিবুল হাসান...

Read more
Scroll to Top