ওসি পদায়নের নামে প্রতারণা: ঢাকা রেঞ্জের বিশেষ সতর্কতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক :::

ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে একটি অসাধু চক্র। এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের ঢাকা রেঞ্জ।

ঢাকা রেঞ্জের মিডিয়া সেল থেকে শুক্রবার পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা করা জারি হয়।

এতে বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকান্ড চালাচ্ছে। এই প্রতারকচক্র ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়ের নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে”।

এ বিষয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়নের কোনো এখতিয়ার তাদের নেই। এই পদায়নের ক্ষমতা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি)-এর ওপর ন্যস্ত। পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব পদায়ন করা হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিআইজি মহোদয়ের নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং প্রতারণামূলক। এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের শামিল এবং এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

চসিকের স্বাধীনতা পদকের তালিকায় বিতর্কিত ব্যক্তিরা

নিজস্ব প্রতিবেদক ::: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার (১৮ এপ্রিল) স্বাধীনতা পদক-২০২৬ ও সাহিত্য...

Read more
হাসনাত, গোপনে কি কথা তাহার সনে!

বিশেষ প্রতিনিধি ::: পহেলা বৈশাখের ডামাডোলের মাঝেই গোপনে চট্টগ্রাম গেলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের কাট্টলি এলাকায়...

Read more
চট্টগ্রামে মেলা আয়োজন নিয়ে বৈষম্যের অভিযোগ পুলিশের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের অভিজাত হোটেলে ঈদ উপলক্ষে মেলা আয়োজন নিয়ে চলছে নানা কানাঘুষা। দুটি গ্রুপকে মেলার অনুমতি দেয়া হয়েছে।...

Read more
ধানের শীষের প্রার্থী কয়ছর আহমেদের নামে অপপ্রচার

বিশেষ প্রতিনিধি ::: নির্বাচনের শেষ সপ্তাহে সুনামগঞ্জের জগন্নাথপুর শান্তিগন্জ আসনে  বিএনপির প্রার্থী কয়ছর আহমেদ -এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য ছড়ানো...

Read more
সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভা

ফটিকছড়ি প্রতিনিধি ::; চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার...

Read more
Scroll to Top