চসিকের স্বাধীনতা পদকের তালিকায় বিতর্কিত ব্যক্তিরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার (১৮ এপ্রিল) স্বাধীনতা পদক-২০২৬ ও সাহিত্য সম্মাননা পদক-২০২৬ প্রদান করা হবে। এই তালিকায় আছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনী ও স্মৃতিচারণ মুলক বইয়ের লেখক জাহেদ মোতালেব। দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী। চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা পূর্বকোণে২০১৮ সালের ১১ অক্টোবর  ‘বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারে তৃতীয় খালেদা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিলো।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে ভুয়া ও মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে চট্টগ্রামে দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক  ও  জসীম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানি ও তথ্য প্রযুক্তি আইনের দুটি মামলা হয়েছিলো । এই পত্রিকাটি আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিবাদের ঢাল হিসেবে বিতর্কিত ভুমিকা রেখেছে। বিএনপি ছিলো তাদের অলিখিত নিষিদ্ধের তালিকায়।

এবার স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আলম নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদানের জন্য মো. একরামুল করিম, শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসা ক্ষেত্রে এম এ ফয়েজ এবং সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী সম্মাননায় ভূষিত হচ্ছেন।

এছাড়া ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন।

অন্যদিকে সাহিত্য সম্মাননা পদকের জন্য গীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব মনোনীত হয়েছেন।

নগরীর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে শনিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য আবু সুফিয়ান।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদির এবং বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় বইমেলার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে পদক প্রদান ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

হাসনাত, গোপনে কি কথা তাহার সনে!

বিশেষ প্রতিনিধি ::: পহেলা বৈশাখের ডামাডোলের মাঝেই গোপনে চট্টগ্রাম গেলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের কাট্টলি এলাকায়...

Read more
চট্টগ্রামে মেলা আয়োজন নিয়ে বৈষম্যের অভিযোগ পুলিশের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের অভিজাত হোটেলে ঈদ উপলক্ষে মেলা আয়োজন নিয়ে চলছে নানা কানাঘুষা। দুটি গ্রুপকে মেলার অনুমতি দেয়া হয়েছে।...

Read more
সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভা

ফটিকছড়ি প্রতিনিধি ::; চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার...

Read more
ধানের শীষের প্রার্থীর প্রতীক বরাদ্দ নিয়ে  চট্টগ্রামের জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :: হাইকোর্টের রায়ে চট্টগ্রামের ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরকে প্রতীক বরাদ্দ দেয়া নিয়ে গণমাধ্যমে জেলা রিটার্নিং...

Read more
‘আমাদের হাইকোর্টে রেখে এমপি হওয়ার স্বপ্ন দেখছে একটি দল’ -সরওয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৈধতা চ্যালেঞ্জ...

Read more
Scroll to Top