‘আমি এই রায়ে সন্তুষ্ট না’ রায়-পরবর্তী প্রতিক্রিয়ায় বাদী রাকিব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
নিজস্ব প্রতিবেদক ::ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রায় ঘোষণা করেন।

রায়-পরবর্তী প্রতিক্রিয়ায় মামলার বাদী রাকিব বলেন, আজকে রায় ঘোষণার সময় জজ সাহেব যা বলছিলেন, তাতে মনে হচ্ছিল যে এটা পূর্বপরিকল্পিত। তিনি দুই-তিনটা কথা বলেই রায় দিয়েছেন। রায়ে বিভিন্ন এভিডেন্স ছিল ১০টা সাক্ষী ছিল, তার কিছুই পড়ে শুনাননি।

আমি এই রায়ে সন্তুষ্ট না।একই সঙ্গে এই রায়ে সংক্ষুব্ধ বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান। তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। রায় ঘোষণার পরে তিনি অভিযোগ করে বলেন, কয়েক দিন ধরে আসামিপক্ষ বিভিন্নভাবে বলেছেন এ রায়ে তারা খালাস পেতে যাচ্ছেন।

তবুও আইনের প্রতি আস্থা নিয়ে আমরা মামলাটি চালিয়েছি। এমনকি মামলার বাদী আমাকে বিভিন্ন সময়ে বলেছে যে তার টাকা নেই। আমি তাকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছি। মামলাটি পিবিআই তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে।

আইনজীবী ইসরাত হাসান বলেন, এভাবে যদি একজন ব্যাভিচারিকে এবং জালিয়াতকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে সেটা বাদীর সঙ্গে অন্যায়ের শামিল।

আজ রায় ঘোষণার আগে নাসির-তামিমা সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকার ৫ নম্বর সিএমএম কোর্টে হাজির হন। পরে রায় ঘোষণা শেষে পুলিশি পাহারায় ব্যাপক ভিড়ের মধ্যে তাদের নিরাপত্তার জন্য সিএমএম কোর্টের ভেতরের হাজতখানায় নিয়ে কিছুক্ষণ রাখা হয়। পরবর্তী সময়ে তারা সেখান থেকে নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা হন।

রায় ঘোষণার সময় আদালতে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ কয়েকজন উপস্থিত ছিলেন। আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী রাকিবও। গত ৬ মে বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে  রায় ঘোষণার আজকের এ দিন ধার্য হয়।

ওই দিন আদালতে বাদী রাকিবের পক্ষে আইনজীবী ইসরাত হাসান, অপরদিকে নাসিরের পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে আইনজীবী মোসলেহ উদ্দিন জসীম যুক্তি উপস্থাপন করেন।

শুনানিতে তাদের সর্বোচ্চ সাজা চেয়ে প্রার্থনা করেন বাদীপক্ষ। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও বাদী রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলা অবস্থায়ই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেন।

আরো পড়ুন

খলনায়ক ডনের জামিন মেলেনি

আদালত প্রতিবেদক :: চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায়...

Read more
দিনাজপুর বোর্ডে গণিতে ফেল ৪৯৫৮৭, ইংরেজিতে ৪০৩৪৩

নিজস্ব প্রতিবেদক :: এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭৫ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী ফেল করেছে। যার মধ্যে শুধু গণিতেই...

Read more
চট্টগ্রামে ছিনতাইয়ের পর এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের বাকলিয়ায় শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...

Read more
এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীরের মা এবং মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী খাদিজা বেগম (৮৫) ইন্তেকাল...

Read more
বাংলাদেশের ওপর আর কোনো তাঁবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ::: ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ। এই...

Read more
Scroll to Top