‘আমাদের হাইকোর্টে রেখে এমপি হওয়ার স্বপ্ন দেখছে একটি দল’ -সরওয়ার আলমগীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ফটিকছড়ি প্রতিনিধি ::

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী মাসুদ বলেন, আদালতে এ আদেশের ফলে সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে আর কোন বাধা রইল না।

আদালতে শুনানিতে সরওয়ার আলমগীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান ও ব্যারিস্টার ফয়সল মাহমুদ ফয়েজি।

এদিকে, প্রার্থীতা ও প্রতীক ফেরত পাওয়ার পরই ফটিকছড়িতে প্রচারণা শুরু করেন সরওয়ার আলমগীর। সরওয়ার আলমগীর  ফটিকছড়ি পোঁছুলে হোয়াকো বাজারে হাজার হাজার সমর্থক উল্লাসে মেতে উঠেন।

আদালত সূত্রে জানা গেছে, প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের করা রিটের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য্য রেখেছিলেন হাইকোর্ট, যা আদালতের মঙ্গলবার কার্যতালিকায় ৮৩ নম্বর ক্রমিকে ওঠে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে ১৮ জানুয়ারি সরওয়ার আলমগীররের বিরুদ্ধে জামাত প্রার্থী নুরুল আমিনের আপিল প্রথম দফা নামঞ্জুর করেছিলো ইসি। কিন্তু ওইদিন বিকেল পাঁচটায় সরওয়ার আলমগীরের মালিকানাধীন এএনএফজেড টেরি টেক্সটাইলের বিরুদ্ধে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইনান্স লিমিটেডের একটি স্থিতিআদেশ জমা দেন তার প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী। নির্বাচন কমিশন একতরফাভাবে ফটিকছড়ি আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলো ।

ইসির ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে সরওয়ার আলমগীর ২০ শে জানুয়ারি মনোনয়ন ফেরত চেয়ে রিটটি করেন।
বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরকে নির্বাচনের মাঠের বাইরে রাখতে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক নুরুল আমিন ছয়টি সিভিল পিটিশন দায়ের করেন। ২২ শে জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজের সর্বশেষ আদেশে বলা হয় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে আর ঋণখেলাপি হিসেবে গণ্য করা হবে না।

আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের করা এক আবেদনের শুনানি শেষে এই আদেশ দিয়েছিলেন।

সরোয়ার আলমগীর ঋণখেলাপি নন বলে ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায়ের ওপর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানানো হলে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হয় । চেম্বার জজ তার আগের স্থগিতাদেশ প্রত্যাহার করায় হাইকোর্টের ওই রায় কার্যকর রাখে।

প্রিমিয়ার লিজিংয়ের সঙ্গে সরোয়ার আলমগীরের ঋণ পুনঃতফসিলের বিষয় নিয়ে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হলেও পরবর্তীতে রিট শুনানিতে যমুনা ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে সরওয়ার আলমগীরের খেলাপি ঋন রয়েছে মর্মে অভিযোগ উত্থাপন করেন জামায়াত প্রার্থীর আইনজীবীরা।

আদেশের পর সারোয়ার আলমগীরের আইনজীবী আহসানুল করিম বলেন, ‘মনোনয়ন বাতিলের ইসির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট সারোয়ার আলমগীরকে দলীয় প্রতীক (ধানের শীষ) বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। ফলে তাঁর নির্বাচনে অংশ নিতে আইনগত বাধা নেই।’

এদিকে, মঙ্গলবার  প্রার্থীতা ও প্রতীক ফেরত পাওয়ার পরই ফটিকছড়িতে প্রচারণা শুরু করেন সরওয়ার আলমগীর।
তিনি হেঁয়াখো বাজার, দাঁতমারা, নারায়ণহাটের বিভিন্ন এলকায় প্রচারণা চালান।

এসময় তিনি বলেন, আমাদের হাইকোর্টে রেখে এমপি হওয়ার স্বপ্ন দেখছে একটি দল। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। ফটিকছড়ির মানুষ তাদের স্বপ্ন পূরণ হতে দেবে না। কারণ ফটিকছড়ি ধানের শীষের ঘাঁটি। তারা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবে।

তিনি বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে। এটা শিরক। কোন মানুষ এটা বলতে পারে না।

তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিতে ফটিকছড়িবাসি উম্মুখ হয়ে আছে। ১২ তারিখ তার প্রমাণ মিলবে।

বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, সত্যের জয় অবশ্যাম্ভবি। সেটা আবারও প্রমাণিত হল। একটি গোষ্টি আমাকে নির্বাচন থেকে দুরে সরিয়ে রাখতে নানাভাবে চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি। মাননীয় আদালতে ন্যায় বিচার পেয়েছি। ফটিকছড়িবাসি আমার সাথে আছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এসময় উপস্থিত ছিলেন রকিবুল আলম চৌধুরী পিটু, আবু মেম্বার, আবুল খায়ের, শফিউল আজম, একরামুল হক প্রমুখ

আরো পড়ুন

সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভা

ফটিকছড়ি প্রতিনিধি ::; চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার...

Read more
ধানের শীষের প্রার্থীর প্রতীক বরাদ্দ নিয়ে  চট্টগ্রামের জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :: হাইকোর্টের রায়ে চট্টগ্রামের ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরকে প্রতীক বরাদ্দ দেয়া নিয়ে গণমাধ্যমে জেলা রিটার্নিং...

Read more
চট্টগ্রাম-২ আসনে সরওয়ার আলমগীরের প্রার্থীতা বৈধ ঘোষণা হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৈধতা চ্যালেঞ্জ করে...

Read more
Scroll to Top