২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের আল্টিমেটাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
নিজস্ব প্রতিবেদক ::
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকে সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আল্টিমেটাম দিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। সোমবার (২২ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক। সাত দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচি থেকে ব্যাংকটির শৃঙ্খলা ফেরাতে কঠোর হুঁশিয়ারি দেন গ্রাহকরা।
এর আগে, বেলা ১১টায় রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন হাজার গ্রাহক। সেখান থেকে তারা মিছিল নিয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, সৎ, দক্ষ এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখেন, এমন ব্যক্তিদের মাধ্যমেই ব্যাংকটির পূর্ণাঙ্গ পর্ষদ গঠন করতে হবে।
সমাবেশে গ্রাহক ফোরামের সভাপতি আরও বলেন, বিগত সময়ে নিয়মবহির্ভূতভাবে যারা নিয়োগ পেয়েছিল কিংবা অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তাদের যেন কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা না হয়। আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংককে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে, গ্রাহকদের এই আন্দোলনের মুখে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খুব শিগগিরই পেশাদার ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

আরো পড়ুন

১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :: টাকার সংকটে পড়ে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। গ্রাহকের চাহিদা সামাল দিতে...

Read more
বিমানের ম্যানচেস্টার -সিলেট ফ্লাইট পুনরায় চালু করার দাবি বিএনপির যুগ্ম মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক ::: সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে স্বাক্ষাৎ করেছে যুক্তরাজ্য প্রতিনিধি...

Read more
ডিজিটাল গুজবের আগ্রাসন: কীভাবে অপতথ্য দুর্বল করছে গণতন্ত্র ও সমাজ

ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের আশীর্বাদ হিসেবে যাত্রা শুরু করা সামাজিক যোগাযোগমাধ্যম আজ এক গভীর সংকটের কেন্দ্রে দাঁড়িয়ে। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা...

Read more
অডিট রিপোর্ট ঘিরে ঝড়: একের পর এক বিস্ফোরক তথ্য, বিপাকে ওয়ানপ্লাস

বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান OnePlus। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক অডিট প্রতিবেদনে একাধিক গুরুতর...

Read more
২ মিনিটেই শেষ মটোরোলার নতুন ফোনের স্টক

বর্তমান সময়ে মটোরোলার অন্যতম আকর্ষণীয় ও আলোচিত স্মার্টফোন হলো ভাঁজযোগ্য প্রযুক্তির মটোরোলা রেজর ফাইভজি। আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের এই...

Read more
Scroll to Top