কিছু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে: ইশরাক হোসেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক ::

বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কিছু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।

তিনি বলেন, একটি সরকারকে মূল্যায়ন করতে যেখানে অন্তত ছয় মাস সময় প্রয়োজন, সেখানে ১৭ বছরের ধ্বংসস্তূপ পেরিয়ে সবকিছু গুছিয়ে আনার আগেই রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে।

মঙ্গলবার (৯ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত ১৭ বছরে দেশের প্রতিটি সেক্টরে নির্বিচারে দলীয়করণ করা হয়েছে এবং এই সময়ে দেশের অর্থনীতি থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে–যা বাংলাদেশের প্রায় পাঁচ বছরের জাতীয় বাজেটের সমপরিমাণ।

ইশরাক হোসেন আরও বলেন, ‘বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাধারণ মানুষ অত্যন্ত সুচিন্তিতভাবে ভোট দিয়ে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিকদের বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠিয়েছে। এই সংসদে ৩০০ জনের মধ্যে ২১৭ জনই নতুন সদস্য। এমনকি প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং আমি নিজেও প্রথমবার সংসদ সদস্য হয়েছি। নতুন হওয়াটা আমাদের দুর্বলতা নয়, বরং আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় আমরা আরও বেশি শক্তিশালী ও জোরালো।’

একনেক সভার একটি ঘটনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “কয়েক সপ্তাহ আগের একনেক মিটিংয়ে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া প্রায় ৮০০টি অসমাপ্ত ও মেয়াদোত্তীর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছিল। তখন আমলারা ওই প্রকল্পগুলোর পক্ষে সাফাই গাইতে চাইলে প্রধানমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, ‘এক কাজ করেন, তাহলে আপনারা এসে দেশ চালান, আমরা বাইরে চলে যাই। কারণ আমরা জনগণের কাছে দায়বদ্ধ, প্রতিটি বর্ধিত বাজেটের জবাব আমাদের দিতে হবে।’ প্রধানমন্ত্রীর এই জেনুইন ও দৃঢ় অবস্থানে আমরা নতুন মন্ত্রীরা রাষ্ট্র পরিচালনার বিষয়ে একটি পরিষ্কার ধারণা পেয়েছি। আমরা বিগত আওয়ামী সরকারের মতো কোনো রাবার স্ট্যাম্প সরকার নই।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিয়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে মাদক একটি মহামারি আকার ধারণ করেছে। আমাদের বর্ডার এলাকায় ভারত থেকে এখন ড্রোনে করে দেশের অভ্যন্তরে মাদক পাঠানো হচ্ছে। দেশি-বিদেশি নানা চক্রান্ত আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত সূত্রাপুর, কোতোয়ালি ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশে তিনি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের কোনো দলীয় পরিচয় নেই। তারা যে দলেরই পরিচয় দেয়ার চেষ্টা করুক না কেন, তাদের কঠোরভাবে গ্রেফতার করে জেলে পাঠাবেন। মাদকসেবীদের দ্রুত জামিন ঠেকাতে আইনমন্ত্রীকেও অনুরোধ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইশরাক হোসেন আবেগঘন কণ্ঠে বলেন, ‘রাজনীতিতে আর্থিক দুর্নীতি বা কোনো অপকর্মে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। আগামী সপ্তাহ থেকে আমি নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ড, সড়ক ও মহল্লায় নিজে যাব এবং জনগণের সুযোগ-সুবিধা তদারকি করব।’

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী স্থানীয় দুস্থ, অসহায় ও মেহনতি মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।
 

আরো পড়ুন

চসিক মেয়রকে বিএনপির কার্যালয় ভাংচুর মামলার আসামি সাদমানের ফুল

নিজস্ব প্রতিবেদক  চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় সম্পৃক্ত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ  সাদমান। বৈষম্য বিরোধী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী...

Read more
আওয়ামী লীগ হত্যা, লুটপাট করে পালিয়ে গেছে। তারা আর ফিরে আসবে না

নিজস্ব প্রতিবেদক :: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা এবং বিরোধীদলের...

Read more
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর

প্রতিনিধি :: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপত্র ফর্ম বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সকাল ১০টা থেকে...

Read more
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তি :: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে ও বাংলাদেশ ক্রিকেট...

Read more
যুবলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি :: মানিকগঞ্জের সাটুরিয়ায় জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ও  ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। আজ...

Read more
Scroll to Top