মানিকগঞ্জ প্রতিনিধি ::
মানিকগঞ্জের সাটুরিয়ায় জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ও ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ।
আজ বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে সাটুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।গ্রেপ্তার মঞ্জু মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য এবং সাটুরিয়া সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম কাওন্নারা গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মঞ্জু নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় একজন নেতা। ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই-বাছাই শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




