টিটু – শামীমের পকেটে আইসিবির ৬০০ কোটি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক ::

​কক্সবাজারের ইনানি সৈকতের নীল জলরাশির কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল ‘সি পার্ল বিচ রিসোর্ট’। প্রতিষ্ঠানটির মালিক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি)।তিনি শামীম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানেরও মালিক। ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর সাথে ছক করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে রীতিমতো ‘ফাঁদে’ ফেলে প্রায় ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টিটু ও শামীম চক্রের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা যায় পুঁজি বাজারে তালিকাভুক্ত হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামীম। পর্যটকদের কাছে এটি আভিজাত্যের প্রতীক হলেও এর চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনের এক ভয়ংকর উপাখ্যান। সাধারণ মানুষের আমানতের টাকা নিয়ে গঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে রীতিমতো ‘ফাঁদে’ ফেলে প্রায় ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

মূলত বন্ড কেলেঙ্কারির মাধ্যমে আটকে থাকা বিনিয়োগ। ২০১৭ সালে প্রভাবশালী মহলের চাপে এই বিনিয়োগ করা হলেও বর্তমানে তা আদায় করা যাচ্ছে না।

​অনুসন্ধানে জানা গেছে, এই মহাজালিয়াতির নেপথ্যে ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু। রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে আইসিবির ঘাড়েই এই বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন তিনি।

নথি অনুযায়ী, ২০১৭ সালে আইসিবি সি পার্ল রিসোর্টের বন্ডে ৩২৫ কোটি টাকা বিনিয়োগ করে, যা বন্ডের শর্ত ভঙ্গ করে এবং সুদে-আসলে এখন প্রায় ৫৯৭ কোটি ৯৪ লাখ টাকায় ঠেকেছে।

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মির্জা আজমের ব্যবসায়িক পার্টনার হিসেবে বেশ পরিচিত আমিনুল হক শামীম। সেই সুবিধা ও ক্ষমতার কাছাকাছি থাকার কারণে শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড বিগত সরকারের আমলে দেশের বড় বড় প্রকল্পের ঠিকাদার ছিলেন। বিএনপি সরকারের দুইমাসে সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন  ‘মেঘনা গোমতি সেতুর’ টোল আদায়ের ইজারা বাগিয়ে নিয়েছেন। 

টোলখাতের নিয়ন্ত্রক হিসেবর অবৈধ টাকায় রয়েল টিউলিপ নামের আরেক পাঁচ তারাকা মানের হোটেল নির্মাণ করেন শামীম। সুত্রমতে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ময়মনসিংহের সাবেক মেয়র টিটু, সাবেক মন্ত্রী মির্জা আজম, নানকসহ অনেকেই এই হোটেলে  টাকা বিনিয়োগ করেছেন।

সারাদেশে টোলের রাজ্যে  গড়ে উঠে ‘শেখ রেহেনা সিন্ডিকেট ‘। আধুনিক টোল ব্যবস্থাপনার নামে এই সিন্ডিকেট সরকারের বিপুল পরিমাণ রাজস্ব লুটে নেন বিগত সরকারের আমলে । ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলেও নানা কৌশলে অনেক টোল প্লাজার ইজারা ধরে রেখেছে একই সিন্ডিকেট । বিএনপি সরকার ক্ষমতায় আসলেও দেশের গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস সড়ক ও সেতুর টোল আদায় করছে বিগত সরকারের সময়কার সুবিধাভোগী কম্পানিগুলো ।

অনুসন্ধানে জানা যায় , সম্প্রতি মেঘনা-গোমতি সেতুর টোল নিয়ন্ত্রনে সব ফর্মালিটিজ সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিনুল হক  শামীমের ‘ শামীম এন্টারপ্রাইজ প্রাঃ লিঃ  । সুত্রমতে, মেঘনা-গোমতি সেতুর টোল আদায়ের জন্য ‘শামীম এন্টারপ্রাইজ’ কে কার্যাদেশ দেবার বিষয়টি চুড়ান্ত করা হয়েছে ।

নথি অনুযায়ী, ২০২৫ সালের ১২ অক্টোবর মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়মের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হক। টোলের রাজ্যে  ওবায়দুল কাদের ও মির্জা আজমের ব্যবসায়িক পার্টনার হিসেবে সর্বজন স্বীকৃত সিআইপি শামীম। সেই সুবাধে বিদেশ যাত্রায় শেখ হাসিনার সফরসঙ্গী হতেন শামীম।

 

আরো পড়ুন

ছাত্রদল নেতা হত্যার প্রধান আসামি বরিশাল থেকে বিসিবির কাউন্সিলর

সিলেট প্রতিনিধি ::: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিটন ২০০৫ সালে ছাত্রদলের অভ্যন্তরীণ...

Read more
পলাতক আ. লীগ নেতা পাপ্পী, নিয়ন্ত্রণে রাখতে চান কালুরঘাট ফেরি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিয়ন্ত্রন ধরে রাখতে কালুরঘাট ফেরীর ইজারা প্রক্রিয়া বন্ধে আইনী প্রতিবন্ধকতা তৈরির কুটকৌশল নিয়েছেন বোয়ালখালী...

Read more
আত্মগোপনে থেকে আওয়ামী লীগকে সংগঠিত করছে শীর্ষ সন্ত্রাসী মোঘল

নিজস্ব প্রতিবেদক :: কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করছে রুপগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী তারিকুল ইসলাম মোঘল। তার বিরুদ্ধে...

Read more
Scroll to Top