ঢাকার ডিসি হলেন ফরিদা খানম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফরিদা খানম ইতিপূর্বে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গত বছরের ২১ সেপ্টেম্বর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। প্রশাসনিক কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তাকে গুরুত্বপূর্ণ এই জেলায় নতুন ডিসি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

৫ ই আগস্ট পরবর্তী সময়ে চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে সফলতার পরিচয় দিলেও আওয়ামী লীগপন্থীদের ধারাবাহিক অপপ্রচারের শিকার হন ফরিদা। তবে চট্টগ্রাম থেকে বদলি হবার খবরে প্রতিবাদ মুখর হতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সাথে জড়িতদের। তারা ফরিদা খানমের বিদায় অনুষ্ঠানের দিন চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছিলেন। 

একই আদেশে বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে ঢাকার ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। সরকারের নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে দ্রুতই নতুন জেলা প্রশাসক তার কার্যক্রম শুরু করবেন।

আরো পড়ুন

বলি খেলায় চাঁদাবাজির অভিযোগে চারজন আটক

নিজস্ব প্রতিবেদক ::: চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলাকে ঘিরে চলামান মেলার দোকানদারদের কাছে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।...

Read more
ষাট দিনে রাষ্ট্র পরিচালনার নতুন দিগন্তের উন্মোচন

বিশেষ প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করার পর সরকার গঠন করে ষাট দিনে পার করেছেন প্রধানমন্ত্রী তারেক...

Read more
হাসনাত, গোপনে কি কথা তাহার সনে!

বিশেষ প্রতিনিধি ::: পহেলা বৈশাখের ডামাডোলের মাঝেই গোপনে চট্টগ্রাম গেলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের কাট্টলি এলাকায়...

Read more
রাজনৈতিক দলের কার্যক্রমকে আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করা গণতান্ত্রিক চর্চার পরীপন্থী- সাংবাদিকদের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি ::: আইন প্রণয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী  রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে বিবৃতি...

Read more
Scroll to Top