প্রেস বিজ্ঞপ্তি :::
আইন প্রণয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামীপন্থী একশ একজন সাংবাদিক ।
শনিবার (১১ এপ্রিল) নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের সদস্য সচিব শেখ জামাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে ‘আমরা দেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সাংবাদিক সমাজ, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে—প্রথমে অন্তর্বর্তীকালীন অবৈধ ইউনুস সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে এবং পরবর্তীতে বিএনপি সরকার আইন প্রণয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে।’
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গণতন্ত্রের মূল ভিত্তি হলো মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক বহুত্ববাদ এবং জনগণের স্বাধীনভাবে মতামত গঠনের অধিকার। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম প্রশাসনিক বা আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং তা ভবিষ্যতে রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করতে পারে।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতবিরোধের সমাধান হতে হবে রাজনৈতিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে—আইন বা শক্তির প্রয়োগের মাধ্যমে নয়। একটি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান হয় না; বরং এতে বিভাজন, অসহিষ্ণুতা এবং রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ে।
বিবৃতিতে আহবান জানানো হয় —গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের জনগণের রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে গঠনমূলক ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলো -এমন দাবিও জানানো হয়েছে। গণতন্ত্রের পথ কখনো সংকীর্ণ হতে পারে না—এটি হতে হবে সকলের জন্য উন্মুক্ত, সহনশীল এবং ন্যায়ভিত্তিক।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ( আওয়ামী লীগপন্থী) মোল্লা জালাল, সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক মঞ্জরুল ইসলাম, বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ( আওয়ামী লীগ সমর্থিত) সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ( আওয়ামী লীগ সমর্থিত) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মোহিদুল ইসলাম রাজু, সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, জাতীয় প্রেস ক্লাবেন যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ( আওয়ামী লীগ সমর্থিত) সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, আকতার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ পোস্টের সাবেক সম্পাদক শরীফ শাহাব উদ্দিন,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ( আওয়ামী লীগ সমর্থিত) রিযাজ হায়দার চৌধুরী, সিনিয়র সাংবাদিক ইবতেসাম নাসিম মৌ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, খুুলনা সাংবাদিক ইউনিয়নের ( আওয়ামী লীগ সমর্থিত) সভাপতি সাইদুজ্জামান সম্রাট,বগুড়া সাংবাদিক ইউনিয়নের ( আওয়ামী লীগ সমর্থিত) সভাপতি জে এম রউফ, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের ( আওয়ামী লীগ সমর্থিত) সভাপতি আতাউর রহমান , যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক মাসুুদা ভাট্টি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (আওয়ামী লীগ সমর্থিত) সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের (আওয়ামী লীগ সমর্থিত) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, বেঙ্গল নিউজ২৪ ডটকমের সম্পাদক তৈমুর ফারুক তুষার, দৈনিক মুখপাত্রের সাবেক সম্পাদক শেখ জামাল, কানাডা প্রবাসী সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল, খন্দকার ইসমাইল, একুশে টিভির সিনিয়র সাংবাদিক ফাল্গুনী দত্ত, কানাডা প্রবাসী সাংবাদিক সানজিদ আহমেদ, আপেল মাহমুদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মোহাম্মদ শামীম,সিনিয়র সাংবাদিক রুহুল আমিন তুহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ( আওয়ামী লীগ সমর্থিত) সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, একেএম ওবায়দুর রহমান, সিদ্দিকুর রহমান, সাজেদা পারভীন, তৌফিক মারুফ, শামীমা আক্তার দোলা, মাহবুব হাসান, কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক সিরাজুজ্জামান, , ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক নারী বিষয়ক সম্পাদক সুমি খান, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন, শামীমা আক্তার, সৈয়দ নুর-ই আলম, সাবিরা ইসলাম, রফিকুল ইসলাম পিন্টু, হামিদ মোহাম্মদ জসিম, শহিদুল হাসান খোকন, রেজাউল করিম রেজা, বাণী ইয়াসমিন হাসি, এফ এম শাহীন, এস এম সাইফ আলী, রাজু হামিদ, হায়দার হোসেন, হাকিকুল ইসলাম খোকন, সাজেদা হক, জোবায়ের রহমান চৌধুরী, হালিমা আক্তার, মোঃ কামরুল ইসলাম, ইকবাল জাফর, ইমরান হাসান টুটুল, প্রদীপ কুমার চৌধুরী, জুনায়েদ শাহরিয়ার, মাইনুল ইসলাম, মুশফিকুর রহমান, ড. প্রদীপ রায়, শতদল তালুকদার, সুরঞ্জিত বিশ্বাস সুমন, ঝর্না মনি, আজহার মাহমুদ, শহীদ রানা, হাসনাত শাহীন , ইশ্রাফিল হাওলাদার, শেখ কলিমউল্যাহ নয়ন, মাজেদুল ইসলাম পাপেল, আসাদুজ্জামান আজম, ওয়ারেসুন্নবী খন্দকার, রুবেল হাসান, রমজান আলী, রহিমা খানম, এনামুল হক মনি, নাছির উদ্দিন চৌধুরী, মো: রিয়াজ হোসেন, ইমরানুল আজিম চৌধুরী, গাজী শাহ রিয়াজ, ইসরাফিল শাহীন, উৎপল দাস, আসাদুজ্জামান আসাদ, ওয়াহিদুর রহমান রুবেল, গাজী তুষার আহমেদ, সফিউর রহমান, ফারজানা শোভা, এসকে রেজা পারভেজ, অহিদুল ইসলাম, নাজমুল হাসান রাজ, এস এম কামরুজ্জামান সাগর, মিজানুর রহমান অপু, শফিকুল ইসলাম, মুক্তা মনোয়ার, সাজু লস্কর, কামরুল আই রাসেল, হাসনাত কামাল, আজিজুল আম্বিয়া, তওহিদ ফিতরার, মতিয়ার চৌধুরী।




