দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৯-এর প্রি-অর্ডার শুরু হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রি-অর্ডার চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রি-অর্ডার করলে গ্রাহকরা উপহার হিসেবে পাবেন রিরো বি১০ নেকব্যান্ড, যার বাজারমূল্য ৯৯৯ টাকা।
ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা দেশের যেকোনো অথরাইজড শপ থেকে স্মার্টফোনটির প্রি-অর্ডার করা যাবে।
ভিভো ওয়াই২৯-এ রয়েছে শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা নিশ্চিত করে দীর্ঘ সময়ের নিরবচ্ছিন্ন ব্যবহার। গেমিং, ভিডিও স্ট্রিমিং কিংবা মাল্টিটাস্কিং—সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা পাবেন দারুণ পারফরম্যান্স। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এর ৫ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি, যা দীর্ঘ সময় ধরে ব্যাটারির কর্মক্ষমতা অটুট রাখবে।
একটানা ১৩ ঘণ্টার বেশি ফোন ব্যবহার এবং ৪০ ঘণ্টারও বেশি ভিডিও প্লেব্যাক সক্ষমতা ভিভো ওয়াই২৯-এর ব্যাটারিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যার মাধ্যমে মাত্র ৯২ মিনিটেই ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। একবার চার্জ দিলে এই স্মার্টফোন টানা দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
শুধু দীর্ঘস্থায়ী ব্যাটারিই নয়, ব্লুভোল্ট প্রযুক্তির উন্নত কুলিং সিস্টেম ফোনটিকে অতিরিক্ত গরম হওয়া থেকেও সুরক্ষা দেয়, ফলে দীর্ঘ সময় ব্যবহারের পরেও পারফরম্যান্স থাকে স্থিতিশীল।
ডিজাইনের ক্ষেত্রেও ভিভো ওয়াই২৯ নিয়ে এসেছে নতুনত্ব। এতে রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন ও Schott α গ্লাস, যা ফোনটিকে করে আরও টেকসই ও শক্তপোক্ত। এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন থাকায় এটি দৈনন্দিন দুর্ঘটনা কিংবা কঠিন পরিস্থিতিতেও নির্ভরযোগ্য সঙ্গী হবে।
রঙের দিক থেকে ভিভো ওয়াই২৯ পাওয়া যাচ্ছে দুটি আকর্ষণীয় শেডে—
Elegant White ও Noble Brown। এই রঙগুলো ফোনটিকে দেয় প্রিমিয়াম লুক ও স্টাইলিশ ফিনিশ।
সব মিলিয়ে, শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং, টেকসই ডিজাইন এবং প্রি-অর্ডারে এক্সক্লুসিভ গিফট—ভিভো ওয়াই২৯ স্মার্টফোনপ্রেমীদের জন্য হয়ে উঠেছে একটি দারুণ আকর্ষণীয় প্যাকেজ।




