পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠল রকির মরদেহ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

স্টাফ রিপোর্টার (পাবনা) :

পিকনিকের নৌকা হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৩৮ ঘণ্টা পর রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার চরকুড়ুলিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে চরকুড়ুলিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি নৌ-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চরকুড়ুলিয়া গ্রামের স্কুলশিক্ষক সেলিম রেজা জানান, সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ১২৩ জন যাত্রী বহনকারী একটি পিকনিকের ট্রলার হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের গার্ডারে ধাক্কা খেলে রাকিবুজ্জামান রকিসহ তিনজন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে নিখোঁজ ছিলেন রকি।

পিকনিকে অংশ নেওয়া যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে নৌকাযোগে পদ্মা নদীতে পিকনিকে বের হন শতাধিক মানুষ। দিন শেষে ফেরার পথে রাতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রলারটি ব্রিজের গার্ডারে ধাক্কা খায়। এ সময় রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়েন।

নিখোঁজের পর থেকেই রকিকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে আসছিলেন। দীর্ঘ ৩৮ ঘণ্টা পর রোববার সকালে পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রকি ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ট্রলার থেকে পড়ে তিনজন নিখোঁজ হন। উদ্ধার অভিযানে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও রকি নিখোঁজ ছিলেন। রোববার সকালে চরকুড়ুলিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে...

Read more
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাংচুরের ঘটনায় চাঁদা দাবি নাকি অন্যকিছু

নিজস্ব প্রতিবেদক ::: ইসিবি চত্ত্বরের একটি ভবনে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাংচুরের ঘটনায় চাঁদা দাবি নাকি অন্যকিছু সেটি খতিয়ে...

Read more
ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া;...

Read more
আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও : দুদক

নিজস্ব প্রতিবেদক :: সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের...

Read more

কুতুবউদ্দিন হিরো ::: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও বর্তমান কর কমিশনার মোহাম্মদ ফখরুল ইসলাম, ২২তম বিসিএসের দাপুটে কর্মকর্তা। কট্টর...

Read more
Scroll to Top