চট্টগ্রামে খুলশী সেগুনবাগান মাদ্রাসার পরিচালক আজাহার ছাত্র বলৎকার মামলায় গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার একটি মাদ্রাসার চালকের বিরুদ্ধে এক ছাত্রকে (১৫) বলৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজহার উদ্দীন (৪৮) নামে ওই শিক্ষকের বিরুদ্ধে খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।​ মামলার আসামি আজহার উদ্দীন বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে খুলশী থানাধীন সেগুন বাগান এলাকার তা’লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক হিসেবে কর্মরত।​

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উক্ত মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। গত ১১ জুলাই রাতে মাদ্রাসার পরিচালক আজহার উদ্দীন ওই ছাত্রকে নিজ অফিসে ডেকে নিয়ে যান এবং সেখানে বলৎকার করেন। পরবর্তীতে শিশুটি বিষয়টি তার পরিবার ও মাদ্রাসার বাবুর্চীকে জানালে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। এ নিয়ে পারিবারিকভাবে আলোচনার পর ২৪ জুলাই রাতে ভুক্তভোগীর মা রোজীনা আক্তার বাদী হয়ে খুলশী থানায় এজাহার দায়ের করেন।​ নথিপত্র অনুযায়ী, ঘটনার প্রেক্ষিতে খুলশী থানায় মামলা নম্বর- ২১, তারিখ: ২৪/০৭/২০২৬ ইং রুজু করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় অপরাধ নথিভুক্ত করা হয়েছে।

​ খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এজাহার গ্রহণের পর বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হয়েছে।ঘটনার সাথে জড়িত থাকায় শনিবার সকালে সেগুন বাগান মাদ্রাসার পরিচালক মামলার আসামি আজহার উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে...

Read more
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাংচুরের ঘটনায় চাঁদা দাবি নাকি অন্যকিছু

নিজস্ব প্রতিবেদক ::: ইসিবি চত্ত্বরের একটি ভবনে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাংচুরের ঘটনায় চাঁদা দাবি নাকি অন্যকিছু সেটি খতিয়ে...

Read more
ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া;...

Read more
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠল রকির মরদেহ

স্টাফ রিপোর্টার (পাবনা) : পিকনিকের নৌকা হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৩৮ ঘণ্টা পর রাকিবুজ্জামান রকি...

Read more
আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও : দুদক

নিজস্ব প্রতিবেদক :: সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের...

Read more
Scroll to Top