রাজধানীতে ১১ দলের সমাবেশ মঙ্গলবার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক :::

গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট

মঙ্গলবার (২২ জুন) বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ হবে। এছাড়া ‍জুলাই গণ-অভ্যুত্থানবর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট।

একই দাবিতে ৪ জুলাই জেলা শহরে সমাবেশের ডাক দিয়েছে তারা। মঙ্গলবার সকালে মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপির মধ্যে সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে। জুলাই হত্যার বিচারকাজ দুর্বল ও ধীরগতির করায় বিচার পাওয়া নিয়ে জাতি সন্দিহান। এরই মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকার যদি নিজেদের শুধরে না নেয় তবে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা।
 
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বলে উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, এভাবে চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

আরো পড়ুন

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তি :: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে ও বাংলাদেশ ক্রিকেট...

Read more
যুবলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি :: মানিকগঞ্জের সাটুরিয়ায় জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ও  ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। আজ...

Read more
ত্যাগীরা হলের বাইরে, ভেতরে হলভর্তি হাইব্রিড

নিজস্ব প্রতিবেদক ::: কথা ছিলো দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দলের তৃণমূলের সমাবেশ ; শেষ পর্যন্ত অনুপ্রবেশকারী হাইব্রিডদের ছড়াছড়িতে...

Read more
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক :: রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের...

Read more
প্রতিটি প্রকল্প দৈনিক নজরদারিতে আনছে সরকার: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক :: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে প্রতিটি প্রকল্পকে দৈনিক নজরদারির আওতায় আনার ঘোষণা দিয়েছেন অর্থ...

Read more
Scroll to Top