বালিশকান্ডের সেই ঠিকাদার পেলেন তিনশ কোটি টাকার কাজ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক :::

রূপপুর পারমাণবিক প্রকল্পের বালিশকান্ডের সাথে জড়িত আলোচিত ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে তিনশত কোটি টাকার গুদাম নির্মানের কাজ।বিগত সরকারের দুর্নীতির অন্যতম অংশীদার, বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ভাঙ্গার ঠিকাতার মজিদ সন্স কন্সট্রাকশনকে ( এমএসসিএল) কাজ দেয়া দিয়ে চলছে নানা গুঞ্জন। 

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ২০১০ সালে সাবেক প্রধানমন্ত্রী  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি রাতারাতি ভাংগার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজে প্রায় একডজন ঠিকাদারী প্রতিষ্ঠানকে ডেকেছিলেন। তন্মধ্যে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি ভাঙ্গার কাজ করতে রাজি না হলেও ‘মজিদ সন্স কন্সট্রাকশন’ এগিয়ে আসে। সুত্রমতে  ‘মজিদ সন্স কন্সট্রাকশন’ (এমএসসিএল) নিজের আগ্রহে স্ব-উদ্যোগে বাড়িটি ভেংগে মাত্র ১০ মাসের মধ্যে নতুন স্থাপনা তৈরীর কন্ট্রাক্ট সাইন করোছলো। 

২০১৯ সালের ১২ ডিসেম্বর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনে অস্বাভাবিক মূল্যে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিলো।  পাবনায় দায়ের হওয়া এসব মামলায় কারাগারে পাঠানো হয়েছিলো মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের কর্ণধার  আসিফ হোসেনকে। তার বিরুদ্ধে দু’টি মামলায় ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন । এ ঘটনা সারাদেশে বালিশকান্ড হিসেবে পরিচিতি পায়।

নথি অনুযায়ী, বিশ হাজার মেট্রিকটন ধারন ক্ষমতার ইউরিয়া সারের গুদাম নির্মানের জন্য ( স্ট্রিল স্ট্রাকচার) ২০২৫ সালের ১০ ই সেপ্টেম্বর দরপত্র আহবান করে প্রকল্প পরিচালক প্রকৌশলী মঞ্জুরুল হক। দরপত্রে অংশ নেয় চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দরপত্র জমা দেয়া চার প্রতিষ্ঠান হলো এনডিই – বিডিইএল ( জয়েন্ট ভেন্চার), এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড, এমএসসিএল-পিসিএল ( মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড),  খুলনা শিপইয়ার্ড লিমিটেড।

কারিগরি প্রস্তাব মুল্যায়ন সাপেক্ষে গত বছরের ১৫ ই অক্টোবর টেন্ডার খোলা হয় । নথি অনুযায়ী আর্থিক দরপ্রস্তাবে এসএস রহমান ইন্টারন্যাশনাল সর্বনিম্ন দর (৫৯ কোটি বিশ লক্ষ ৬৯ হাজার ৫২০ টাকা সাতান্ন পয়সা) প্রস্তাব করে। প্রথম লোয়েস্ট এসএস রহমানকে পাস কাটিয়ে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’কে কাজ দেয়া হয়েছে। 

নথি অনুযায়ী কারিগরি মুল্যায়নে এগিয়ে থাকা খুলনা শিপইয়ার্ড লিমিটেড ( সরকারী স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান)  ৫৯ কোটি ৮৩ লক্ষ ৫৬ হাজার ৩২৫ টাকা সাতান্ন পয়সা দর জমা দিয়েছিলো। কিন্তু পরিকল্পনা অনুযায়ী গেল সপ্তাহে   ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’কে নোটিফিকেশন অব এওয়ার্ড (NOA) দেয়া হয়েছে। ৫৯ কোটি ২২ লক্ষ ৩২ হাজার ৮৪৯ টাকা ষাট পয়সা। 

বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে  কেন নিয়ম লঙ্ঘন করে সরকারি প্রকল্পের কাজ দেয়া হয়েছে সেই প্রশ্ন বিসিআইসির সবখানে। তবে বিভিন্ন সুত্রমতে, বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডকে  কাজ পাইয়ে দেয়ার পুরো প্রক্রিয়ায় বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমানের হাত ছিলো। টেন্ডারে অংশ নেয়া চারটি প্রতিষ্ঠানের দুটিকে নন রেসপনসিভ করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়,  বিসিআইসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)  মো: ফজলুর রহমান এবং বাফার ৩৪ সার গুদাম নির্মাণ প্রকল্পের পিডি  মো: মঞ্জুরুল হকের সহযোগিতায় কাজ দেয়া হয়েছে বিতর্কিত প্রতিষ্ঠানটিকে।

নথি অনুযায়ী খুলনা শিপইয়ার্ডসহ ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো টেন্ডারে। নৌ বাহিনীর পরিচালনায় চলা খুলনা শিপইয়ার্ড লিমিটেড টেন্ডারের কারিগরি প্রস্তাবে শীর্ষ তালিকায় স্খান পায়। তবে চুড়ান্ত মুল্যায়নে বিসিআইসির চেয়ারম্যান ও প্রকল্প পরিচালকের পছন্দের প্রতিষ্ঠান বিতর্কিত ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড)  প্রথম লটের নোয়া দেয়া হয়েছে। চলতি মাসের ২২ শে ফেব্রুয়ারী বিতর্কিত ঠিকাদান  মজিদ সন্স কনস্ট্রাকশনের অনুকূলে  ঠাকুরগাঁও কাজেরও  নেটিশ অব এ্যাওয়ার্ড ( নোয়া) দেয়া হয়েছে । ( স্মারক –  ৩৬.০১.০০০.৯৬০.৩৭.০০৩.২৪/১৭০) 

খোঁজ নিয়ে জানা যায় বাফার গোডাউন নির্মাণ প্রকল্পের বিভিন্ন লটের ৫ জেলায় ৫ টি সার গুদাম নির্মাণের ঠিকাদারী কাজ দেয়া হয়েছে বালিশকান্ডের সাথে জড়িত আলোচিত ঠিকাদারী প্রতিষ্ঠানকে। গুদাম নির্মানের জেলাগুলো হলো-লালমনিরহাট,সিরাজগঞ্জ,জয়পুরহাট ও দিনাজপুর।

প্রতিটি গুদাম নির্মাণে ব্যয় হবে  প্রায় ৬০ কোটি টাকা।  সেই হিসাবে ৩৪ টি গুদাম নির্মান করতে  ৩ শত কোটি টাকা ব্যয় হবে। আর অনিয়মের মাধ্যমে কাজ পাওয়া মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডই করবে পুরো প্রকল্পের কাজ।

সুত্রমতে, বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমান ও প্রকল্পের পরিচালক মন্জুরুল হকের সাথে গোপন চুক্তিতে মজিদ সন্স কনস্ট্রাকশনকে আগেই ‘রেটকোট’ দেয়া হয়েছে। কাজটি সমন্বয় করেছেন পিডি মো: মঞ্জুরুল হক।

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত  ক্যান্টনমেন্টের বাড়ি ভাঙ্গার কাজ করে বিগত সরকারের সুদৃষ্টি পাওয়া  মজিদ সন্স কনস্ট্রাকশন বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে শিরোনাম হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বালিশকান্ডে বেশ আলোচিত ছিল তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদেরই একটি ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’। বালিশকান্ডের  পর ২০২৪ সালের শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়া ঘটনায় আবারও আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। বিগত সরকারের দুর্নীতির মহারথী প্রতিষ্ঠান  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), সিটি করপোরেশনসহ বেশ কয়েকটি বড় বড় প্রকল্পের নির্মাণ কাজ পেয়েছিলো ।

সুত্রমতে, আওয়ামী লীগের পুরো মেয়াদে সুবিধাভোগী মজিদ সন্স কনস্ট্রাকশনের মালিক ৫ আগস্টের পর জামাতের ঘাড়ে সওয়ার হন । সেই ধারাবাহিকতায় বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমানের সুদৃষ্টি লাভ করেন মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের কর্ণধার আসিফ। 

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের শেষ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের একাংশের ছাদ ধসে পড়ার ঘটনার নেপথ্যেও ছিলো মজিদ সন্স কনস্ট্রাকশন । ২০২৪ সালের ২৯ শে জানুয়ারি প্রতিষ্ঠানটির নির্মাণাধীন  অডিটোরিয়ামের ছাদের ঢালায় সম্পন্ন হবার পরদিন দুপুরেই সাটারিং ধসে পড়েছিলো। 

অনুসন্ধানের তথ্য মতে, রাবির ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১০ তলাবিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান আবাসিক হল এবং ২০তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় রূপপুরের বালিশকান্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’। হল নির্মাণে ব্যয় ধরা হয়েছিলো ৭০ কোটি ২০ লাখ টাকা। ২০১৭ সালে ১০ তলা এ ভবণের নির্মাণকাজ শুরু হলেও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। পরে প্রকল্পের সময় বাড়ানো হয়েছিলো। এই হলে ৩০ ফিট উচ্চতার একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ চলছিলো। সেখানেই দূর্ঘটনা ( সাটার ধ্বস) ঘটে।

অভিযোগের বিষয়ে জানতে প্রকল্প পরিচালক মন্জুরুল হক গণমাধ্যমকে জানান, ‘ নিয়ম মেনেই মজিদ সন্স কনস্ট্রাকশনকে কাজ দেয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের  বাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণের সাথে প্রতিষ্ঠানটি কিভাবে জড়িত সেটি তার জানা নেই। ‘

তবে মঞ্জুরুল হকের অনিয়ম-দুর্নীতির অভিযোগ নতুন নয়।  তার বিরুদ্ধে ২০২৫ সালে একাধিক জাতীয় দৈনিকে  প্রতিবেদন প্রকাশিত হলে  শিল্প মন্ত্রণালয়  একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলো।  তদন্ত কমিটির প্রধান ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অপূর্ব কুমার মন্ডল। তিনি প্রতিবেদককে বলেন,  প্রায় ৩/৪ মাস আগেই তদন্ত রিপোর্ট সচিবের দপ্তরে জমা দিয়েছি।  কিন্তু তার বিরুদ্ধে কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বা প্রকল্প পরিচালকের পদ থেকে অপসারণ করা হয়নি। ‘

জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত বেশ কয়েকজন ঠিকাদার আক্ষেপ করে বলেন, মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড নামের বিতর্কিত  প্রতিষ্ঠানটি বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের  বাড়ি ভাঙ্গার মত অমানবিক কাজটি হাসিমুখে করেছিলো। দেশের ইতিহাসে আলোচিত অমানবিক ঘটনা, বাংলাদেশী জাতীয়তাবাদের শেকড় উপড়ে ফেলার মত জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকার দু:সাহস দেখানো প্রতিষ্ঠানটিতে নতুন করে সরকারি  কাজ পাইয়ে দেয়ার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত।

আরো পড়ুন

ডিজিটাল গুজবের আগ্রাসন: কীভাবে অপতথ্য দুর্বল করছে গণতন্ত্র ও সমাজ

ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের আশীর্বাদ হিসেবে যাত্রা শুরু করা সামাজিক যোগাযোগমাধ্যম আজ এক গভীর সংকটের কেন্দ্রে দাঁড়িয়ে। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা...

Read more
অডিট রিপোর্ট ঘিরে ঝড়: একের পর এক বিস্ফোরক তথ্য, বিপাকে ওয়ানপ্লাস

বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান OnePlus। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক অডিট প্রতিবেদনে একাধিক গুরুতর...

Read more
২ মিনিটেই শেষ মটোরোলার নতুন ফোনের স্টক

বর্তমান সময়ে মটোরোলার অন্যতম আকর্ষণীয় ও আলোচিত স্মার্টফোন হলো ভাঁজযোগ্য প্রযুক্তির মটোরোলা রেজর ফাইভজি। আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের এই...

Read more
উত্তাল ইরান, প্রতিবাদের মধ্যে ইন্টারনেট বন্ধের অভিযোগ

ইরানে চলমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্তর্জাতিক ওয়েব...

Read more
প্রি-অর্ডার করলেই চমক: ভিভো ওয়াই২৯-এ থাকছে এক্সক্লুসিভ উপহার

দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৯-এর প্রি-অর্ডার শুরু হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই...

Read more
Scroll to Top