বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাসস :

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১৩ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটেনিং (টিএল)-২০২৬’ শুরু হয়েছে। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করা, সামরিক সক্ষমতা বাড়ানো এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে রোববার সিলেট সেনানিবাসে মহড়ার উদ্বোধন হয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, এ যৌথ মহড়া দুই দেশের সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা আরও বাড়াবে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও যৌথ প্রশিক্ষণ ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন অঙ্গীকারেরও প্রতিফলন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, এ মহড়ায় যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ড ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৯১ সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডসহ বিভিন্ন ইউনিটের ৯৩ সদস্য অংশ নিচ্ছেন। সব মিলিয়ে অংশগ্রহণকারী ১৮৪ জন।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যানের অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর পেশাগত সম্পর্ক আরও জোরদার করা, যৌথ অভিযানে সমন্বয় বাড়ানো, প্রস্তুতি উন্নত করা এবং আন্তকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

২০১৭ সালে শুরু হওয়া ‘টাইগার লাইটেনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর নিয়মিত দ্বিপক্ষীয় যৌথ মহড়া। কোভিড-১৯ মহামারির সময় সংক্ষিপ্ত বিরতির পর এটি আবার নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন

ছাত্রদের কথা শুনুন, সরকারের প্রতি সেলিব্রেটিরা

আন্তর্জাতিক ডেস্ক :: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে ভারতের নতুন দল...

Read more
১৬ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বসেরা স্পেন

ডেস্ক রিপোর্ট :: ২০১০ সালে জোহানসবার্গের মাঠে বিশ্বজয়ের পর স্পেনের আরেকটি বিশ্বকাপের অপেক্ষা দীর্ঘ হয়েছে ১৬ বছর। মাঝখানে ভেঙেছে বিশ্বজয়ী...

Read more
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক  চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ফলে এ...

Read more
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান...

Read more
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

নিউজ ডেস্ক :: তথ্যপ্রযুক্তি ও শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২...

Read more
Scroll to Top