প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক ::

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং ঝিনাইদহ-৪ আসনে দলটি থেকে নির্বাচন করেন।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী সই করা প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জনতে চাইলে রাশেদ খাঁন স্ট্রিমকে বলেন, ‘বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই জায়গায় স্থান দিয়েছেন, আমার প্রতি বিশ্বাস রেখেছেন। এ জন্য তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা। দেশবাসীর দোয়া ও ভালোবাসা চাই।’

আরো পড়ুন

রাজধানীতে ১১ দলের সমাবেশ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক ::: গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ...

Read more
প্রতিটি প্রকল্প দৈনিক নজরদারিতে আনছে সরকার: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক :: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে প্রতিটি প্রকল্পকে দৈনিক নজরদারির আওতায় আনার ঘোষণা দিয়েছেন অর্থ...

Read more
বাংলাদেশিদের আত্মদান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় উজ্জ্বল দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক ::: জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ, পেশাদারত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

Read more
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক ::: হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের জেরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ধারাবাহিক হামলা শুরু করেছে। তেহরানও প্রতিশোধমূলক...

Read more
কিছু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক :: বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কিছু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের...

Read more
Scroll to Top