জামাত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ তিনজন আটক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক :::

মেহেরপুরে জেলা জামায়াতের ইসলামের আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি গাড়ি থেকে দেশীয় ও বিদেশি অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানান মেহেরপুর সদর থানার এসআই বিএম রানা।

তারা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের মেহেরপুরে আগমন উপলক্ষে শহরের হাইস্কুল মাঠে সমাবেশে যাচ্ছিলেন বলে জানান তিনি।

আটককৃতরা হলেন— বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের ইসলামের আমিরের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক।

সোমবার (২৬ জানুয়ারি) সকালেই শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনী একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করছিল। এ সময় সাদা রঙের নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) তল্লাশি করা হলে গাড়ির ভিতরে ৩টি ফোল্ডেবল ডেবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার এবং ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, “যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে সব গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এ সময় এই অস্ত্রসমৃদ্ধ গাড়ি আটক করা হয়।”

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও মাইক্রোবাস জব্দ করা হয়।

আরো পড়ুন

ছাত্রদের কথা শুনুন, সরকারের প্রতি সেলিব্রেটিরা

আন্তর্জাতিক ডেস্ক :: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে ভারতের নতুন দল...

Read more
১৬ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বসেরা স্পেন

ডেস্ক রিপোর্ট :: ২০১০ সালে জোহানসবার্গের মাঠে বিশ্বজয়ের পর স্পেনের আরেকটি বিশ্বকাপের অপেক্ষা দীর্ঘ হয়েছে ১৬ বছর। মাঝখানে ভেঙেছে বিশ্বজয়ী...

Read more
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু

বাসস : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১৩ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটেনিং (টিএল)-২০২৬’ শুরু হয়েছে। দুই দেশের কৌশলগত...

Read more
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক  চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ফলে এ...

Read more
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান...

Read more
Scroll to Top