যে ৫ কারণে হেরেছে আর্জেন্টিনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

স্পোর্টস ডেস্ক ::

ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। যে দলে লিয়নেল মেসির মতো ফুটবলার রয়েছেন তারা সারা ক্ষণ ডিফেন্স করে গেল।কোচ লিয়োনেল স্কালোনির পরিকল্পনায় গলদ ছিল? না কি অন্য কোনও কারণ? আর্জেন্টিনার হারের পাঁচ কারণ খতিয়ে দেখা যাক।

১) অতিরিক্ত মেসি নির্ভরতা
এখনও এই দল মেসির উপরেই নির্ভরশীল। আগের ম্যাচগুলিতে কঠিন পরিস্থিতি থেকে মেসি দলকে টেনে তুলেছিলেন। গোল করেছিলেন। করিয়েছিলেন। কিন্তু এ ম্যাচে পারেননি। কার্যত দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। মেসি আটকে যেতে আটকে গিয়েছে আর্জেন্টিনা।

২) স্পেনের মাঝমাঠ
গোটা বিশ্বকাপ জুড়ে ফুল ফুটিয়েছে স্পেনের মাঝমাঠ। ফাইনালেও সেই ছবিই দেখা গিয়েছে। বলের দখল তাদের পায়েই ছিল। তারা নিজেদের ছন্দে খেলা চালিয়েছে। আক্রমণে উঠেছে।

গোটা ম্যাচ জুড়ে স্পেনকে তাড়া করে গিয়েছে আর্জেন্টিনা। মাঝমাঠের দখল নিতে পারেনি তারা।

৩) এঞ্জো ফের্নান্দেজের লাল কার্ড
তা-ও ১১ বনাম ১১ জনের যুদ্ধে লড়াই করছিল আর্জেন্টিনা। কিন্তু এঞ্জো ফের্নান্দেজের লাল কার্ড দেখার পর আর কিছু করার ছিল না তাদের। ১০ জন নিয়ে এ স্পেনকে সামলানো অসম্ভব ছিল। সেটাই হয়েছে।

৪) লিসান্দ্রো মার্তিনেজের চোট
বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার রক্ষণকে সামলাচ্ছিলেন লিসান্দ্রো। আবার আক্রমণেও সাহায্য করেছিলেন। কিন্তু এ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে প্রথমার্ধে উঠে যেতে বাধ্য হন তিনি। লিসান্দ্রো উঠে যাওয়ায় আর্জেন্টিনার রক্ষণ আরও দুর্বল হয়ে পড়ে।

৫) স্কালোনির রক্ষণাত্মক মানসিকতা
গোটা বিশ্বকাপ জুড়ে স্কালোনির এ রক্ষণাত্মক মানসিকতার সমালোচনা হয়েছে। খেলার গতি কমিয়ে, অযথা ফাউল করে খেলার ছন্দ নষ্ট করেছেন তার ফুটবলারেরা। ফাইনালেও রক্ষণাত্মক মানসিকতার বাইরে বার হতে পারলেন না তিনি। অথচ, আর্জেন্টিনা আক্রমণ করলে কতটা ভয়ঙ্কর তা আগের ম্যাচে দেখা গিয়েছে। কিন্তু ফাইনাল স্কালোনির পরিকল্পনা ডুবিয়ে দিল দলকে।

আরো পড়ুন

১৬ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বসেরা স্পেন

ডেস্ক রিপোর্ট :: ২০১০ সালে জোহানসবার্গের মাঠে বিশ্বজয়ের পর স্পেনের আরেকটি বিশ্বকাপের অপেক্ষা দীর্ঘ হয়েছে ১৬ বছর। মাঝখানে ভেঙেছে বিশ্বজয়ী...

Read more
সৌদি আরবের জালে ৪ গোল

স্পোর্টস ডেস্ক ::: প্রথম ম্যাচে দুর্বল কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের সেই স্পেন নিজেদের জাত চেনাল। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোববার...

Read more
আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে

স্পোর্টস ডেস্ক ::: বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবারের (২২ জুন) এই...

Read more
হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

স্পোর্টস ডেস্ক :: হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে কোনো...

Read more
বিশ্বকাপে সাবেক ও বর্তমান সঙ্গীকে নিয়ে সময় কাটাচ্ছে নেইমার, প্রতিক্রিয়া দেখালো ভক্তরা

স্পোর্টস ডেস্ক :: চলমান বিশ্বকাপের আসরে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি এবং তার প্রথম সন্তানের মা...

Read more
Scroll to Top