হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

স্পোর্টস ডেস্ক ::

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে কোনো রকম শতক পার করে ১১০ রানের মামুলি লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।

জবাবে মারকুটে মিচেল মার্শের ঝোড়ো অর্ধশতকে উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৫৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

মামুলি লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৩ রান করে অজিরা।

নবম ওভারে মার্শকে সাজঘরে পাঠান পেসার শরিফুল ইসলাম। ততক্ষণে মার্শের ২৮ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস অজিদের জয়ের কাছাকাছি নিয়ে যায়।

দলীয় স্কোর ২ উইকেটে ৮৮ রান। তারপর ১৩ বলে ১৫ রানে কনোলি সাজঘরে ফিরলেও জয় থেকে ১০ রান দূরে অজিরা।

আরো পড়ুন

১৬ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বসেরা স্পেন

ডেস্ক রিপোর্ট :: ২০১০ সালে জোহানসবার্গের মাঠে বিশ্বজয়ের পর স্পেনের আরেকটি বিশ্বকাপের অপেক্ষা দীর্ঘ হয়েছে ১৬ বছর। মাঝখানে ভেঙেছে বিশ্বজয়ী...

Read more
সৌদি আরবের জালে ৪ গোল

স্পোর্টস ডেস্ক ::: প্রথম ম্যাচে দুর্বল কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের সেই স্পেন নিজেদের জাত চেনাল। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোববার...

Read more
আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে

স্পোর্টস ডেস্ক ::: বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবারের (২২ জুন) এই...

Read more
বিশ্বকাপে সাবেক ও বর্তমান সঙ্গীকে নিয়ে সময় কাটাচ্ছে নেইমার, প্রতিক্রিয়া দেখালো ভক্তরা

স্পোর্টস ডেস্ক :: চলমান বিশ্বকাপের আসরে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি এবং তার প্রথম সন্তানের মা...

Read more
Scroll to Top