বিশ্বকাপে সাবেক ও বর্তমান সঙ্গীকে নিয়ে সময় কাটাচ্ছে নেইমার, প্রতিক্রিয়া দেখালো ভক্তরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

স্পোর্টস ডেস্ক ::

চলমান বিশ্বকাপের আসরে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি এবং তার প্রথম সন্তানের মা ও সাবেক প্রেমিকা ক্যারোল দান্তাসের একসঙ্গে একটি পারিবারিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ভিডিওটিতে দেখা যায়,  বিশ্বকাপেব্রুনা বিয়ানকার্দি এবং ক্যারোল দান্তাস সন্তানসহ নেইমারের সাথে বেশ আন্তরিক ও সুন্দর সময় কাটাচ্ছে। একটি মনোরম পরিবেশে দুই নারী স্বাভাবিকভাবে আলাপচারিতায় মগ্ন দেখা যায় এবং বাচ্চারাও সেই দৃশ্যের অংশ হয়ে ওঠে। যা তাদের মধ্যে চমৎকার পারিবারিক সম্পর্কের প্রতিফলন ঘটায়।

ভক্তদের একটি বড় অংশ দুই নারীর মধ্যকার অসাধারণ সম্পর্কের প্রশংসা করেছেন।

তারা মনে করছেন, শিশুদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে সাবেক ও বর্তমানের এমন চমৎকার বোঝাপড়া সত্যিই ইতিবাচক।

অন্যদিকে, সামাজিক মাধ্যমের একাংশ নেইমারের জটিল ব্যক্তিগত জীবন এবং অতীতে তার একাধিক সম্পর্কের গুঞ্জন ও বিতর্ক টেনে এনে সমালোচনা করছেন। তাদের মতে, এটি কেবল ক্যামেরার সামনে তৈরি একটি কৃত্রিম দৃশ্য। ইনজুরির কারণে বৈশ্বিক টুর্নামেন্টে ব্রাজিল দলে থাকলেও এখনো মাঠে নামা হয়নি।

সম্প্রতি ব্রুনার সাথে তার পঞ্চম সন্তান (কন্যা) আগমনের ঘোষণা দিয়ে এক অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করেছেন। এই পারিবারিক আবহেই ক্যারল দান্তাসের উপস্থিতি ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন

১৬ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বসেরা স্পেন

ডেস্ক রিপোর্ট :: ২০১০ সালে জোহানসবার্গের মাঠে বিশ্বজয়ের পর স্পেনের আরেকটি বিশ্বকাপের অপেক্ষা দীর্ঘ হয়েছে ১৬ বছর। মাঝখানে ভেঙেছে বিশ্বজয়ী...

Read more
সৌদি আরবের জালে ৪ গোল

স্পোর্টস ডেস্ক ::: প্রথম ম্যাচে দুর্বল কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের সেই স্পেন নিজেদের জাত চেনাল। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোববার...

Read more
আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে

স্পোর্টস ডেস্ক ::: বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবারের (২২ জুন) এই...

Read more
হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

স্পোর্টস ডেস্ক :: হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে কোনো...

Read more
Scroll to Top