মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আন্তজার্তিক ডেস্ক ::

মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে তিন লরির ভয়াবহ সংঘর্ষে এক স্থানীয় চালক এবং একজন বাংলাদেশি হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) ভোরে কুলাই এলাকার কাছে মহাসড়কের দক্ষিণমুখী রুটের ৪৯ দশমিক ৪ কিলোমিটার পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির বয়স ৫৬ বছর এবং মালয়েশিয়ান লরি চালকের বয়স ৪৩ বছর বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কুলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানান, ঘটনার সময় নিহত ওই দুই ব্যক্তি রাস্তার বাম পাশের লেনে লরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এমন সময় একইদিক থেকে আসা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেয়া পুলিশ জানায়, ধাক্কা দেয়া লরিটির চালক ও তার সহকারীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা তৃতীয় লরির চালক অক্ষত আছেন।
 
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুলইয়ের টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক :: মালয়েশিয়ায় সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। সোমবার (২২ জুন) এ...

Read more
মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক :: মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এছাড়া সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত একটি ও বিনিয়োগ সংক্রান্ত...

Read more
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক :: সুইজারল্যান্ডের নিডওয়ালডেনে অবস্থিত বিলাসবহুল পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে কাতারের...

Read more
ভারতে সি-ফুড কারখানায় বিষ্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি সি-ফুড প্রক্রিয়াজাতকরণ কারখানায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার...

Read more
মার্কিন-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিলের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কাঠামোগত চুক্তি বাস্তবায়ন হলে বড় ধরনের বিনিয়োগ তহবিল পাবে ইরান। এ চুক্তির অধীনে ৩০০ বিলিয়ন...

Read more
Scroll to Top