১৯ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-আলজেরিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

স্পোর্টস ডেস্ক ::

বিশ্বকাপ ফুটবলের আসর জমে উঠেছে। শিরোপার লড়াইয়ে শামিল হতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসের কারণে। পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনা ও আলজেরিয়া এর আগে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। দীর্ঘ ১৯ বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল।

মজার ব্যাপার হলো, এবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে লড়বে তারা।দুই দলের একমাত্র সাক্ষাতের স্মৃতিটি ২০০৭ সালের জুনের। স্পেনের বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলে আলজেরিয়াকে পরাজিত করেছিল। সেই রোমাঞ্চকর ম্যাচে আলবিসেলেস্তেদের তৎকালীন তরুণ তারকা লিওনেল মেসি জোড়া গোল করেছিলেন।

এ ছাড়া বাকি দুটি গোল করেছিলেন কার্লোস তেভেজ ও এস্তেবান কাম্বিয়াসো। 

২০০৬ থেকে ২০২৬ : বিশ্বকাপ মঞ্চে শেষ অধ্যায়ের অপেক্ষায় মেসি :

প্রায় দুই দশক আগের সেই সুখস্মৃতি নিয়ে এবার আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। যদিও ইতিহাস ও সামর্থ্যের বিচারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরাই এগিয়ে, তবু আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ফিফা র‍্যাংকিংয়ের ২৭ নম্বরে থাকা আলজেরিয়া।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা যেমন তাদের নতুন মিশনের সূচনা করতে যাচ্ছে, তেমনি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের জন্য আলজেরিয়ার সামনে এটি একটি বড় মঞ্চ। কানসাস সিটির এই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

আরো পড়ুন

সৌদি আরবের জালে ৪ গোল

স্পোর্টস ডেস্ক ::: প্রথম ম্যাচে দুর্বল কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের সেই স্পেন নিজেদের জাত চেনাল। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোববার...

Read more
আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে

স্পোর্টস ডেস্ক ::: বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবারের (২২ জুন) এই...

Read more
হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

স্পোর্টস ডেস্ক :: হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে কোনো...

Read more
বিশ্বকাপে সাবেক ও বর্তমান সঙ্গীকে নিয়ে সময় কাটাচ্ছে নেইমার, প্রতিক্রিয়া দেখালো ভক্তরা

স্পোর্টস ডেস্ক :: চলমান বিশ্বকাপের আসরে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি এবং তার প্রথম সন্তানের মা...

Read more
Scroll to Top