বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ: আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক ::

বৃটেনে সময়টা একদমই ভালো কাটছে না বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের কাছে নিজেদের ইতিহাসে প্রথমবার হার দেখেছে টাইগ্রেসরা। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও রীতিমতো নাস্তানাবুদ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার আয়ারল্যান্ডের কাছেও হারল বাংলাদেশের নারীরা।

লিস্টারশায়ারে শুরুতে ব্যাট করতে নেমে ১৪৩ রান করে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৩২ রানে থামে বাংলাদেশ। ১১ রানের জয় পায় আইরিশ নারীরা। 

অথচ ম্যাচের প্রথমদিকে পুরোটা সময় আধিপত্য ছিল বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রানে ধুঁকছিল আয়ারল্যান্ড। তবে শেষ ২ ওভারে খেলার গতি বদলে দেন ৯ এবং ১১ নম্বরে নামা কল্টার রেলই এবং আভা কানিং। এই দুই ওভারে দুজনে মিলে যোগ করেন ৩১ রান।

৮ বলে ২১ রান করেন কানিং। দলীয় সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টকেল। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা।
জবাব দিতে নেমে জুয়ারিয়া ফেরদৌস জয়িতা ছাড়া ব্যাট হাতে তেমন কেউ লড়াই করতে পারেননি। ৩৮ বলে ৫০ রান করে ২০ বছর বয়সী জয়িতা যখন আউট হন, তখন দরকার ছিল ৪৭ বলে ৬৭ রান। তবে অভিজ্ঞ ব্যাটাররা কেউই হাল ধরতে পারেননি।
তবে বাংলাদেশকে বেশি পুড়িয়েছে ব্যাটারদের স্ট্রাইক রেট। ৩ নম্বরে নেমে ৪০ বলে ২৭ রান করেছেন শারমিন আক্তার। সোবহানা মোস্তারি ৬ বলে ২ এবং দিলারা ৩ বল খেলে কোনো রান করতে পারেননি। অধিনায়ক নিগার ১৪ বলে ১৯ রান করেন।  

আরো পড়ুন

১৬ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বসেরা স্পেন

ডেস্ক রিপোর্ট :: ২০১০ সালে জোহানসবার্গের মাঠে বিশ্বজয়ের পর স্পেনের আরেকটি বিশ্বকাপের অপেক্ষা দীর্ঘ হয়েছে ১৬ বছর। মাঝখানে ভেঙেছে বিশ্বজয়ী...

Read more
সৌদি আরবের জালে ৪ গোল

স্পোর্টস ডেস্ক ::: প্রথম ম্যাচে দুর্বল কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের সেই স্পেন নিজেদের জাত চেনাল। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোববার...

Read more
আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে

স্পোর্টস ডেস্ক ::: বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবারের (২২ জুন) এই...

Read more
হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

স্পোর্টস ডেস্ক :: হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে কোনো...

Read more
Scroll to Top