বিমানের ম্যানচেস্টার -সিলেট ফ্লাইট পুনরায় চালু করার দাবি বিএনপির যুগ্ম মহাসচিবের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক :::

সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে স্বাক্ষাৎ করেছে যুক্তরাজ্য প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরের বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের নেতৃত্বে উপদেষ্টার সাথে বৈঠক করেন যুক্তরাজ্য বিএনপির একটি প্রতিনিধি দল।

এসময় তারা লিখিত পিটিশন হস্তান্তর করেন। বৈঠকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে মাননীয় প্রধান উপদেষ্টা ও বিমান মন্ত্রণালয়ে বিষয়টি উত্থাপনের আশ্বাস দেন নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক খলিলুর রহমান। 

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি লিখিত আবেদনপত্র হস্তান্তর করা হয়, যেখানে সিলেট–ম্যানচেস্টার রুট বন্ধের ফলে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের ওপর সৃষ্ট আর্থসামাজিক, মানবিক ও যোগাযোগজনিত গুরুতর প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

বৈঠকে প্রতিনিধিদল উল্লেখ করেন, সিলেট–ম্যানচেস্টার রুটটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেট অঞ্চলের কয়েক লাখ প্রবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। বিশেষ করে বয়স্ক যাত্রী, রোগী, শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য এই রুট বন্ধ হওয়া চরম দুর্ভোগের কারণ হবে।

প্রতিনিধিদল আরও জানান, যুক্তরাজ্য প্রবাসীরা প্রতিবছর বিপুল পরিমাণ রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্রেক্ষাপটে সরাসরি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত অর্থনৈতিক ও মানবিক—উভয় দিক থেকেই অন্যায় ও অনভিপ্রেত।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মনোযোগ সহকারে বিষয়টি শুনে আশ্বস্ত করেন যে, তিনি বিষয়টি দ্রুত মাননীয় প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে উত্থাপন করবেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে যেসব  দাবি উত্থাপন করা হয় তা হলো —সিলেট–ম্যানচেস্টার রুটে অন্তত সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পুনর্বহাল,ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বাতিল,অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি রোধে সরকারি নজরদারি, প্রবাসীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিমান যোগাযোগ পরিকল্পনা প্রণয়ন।

বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপি চেয়ারম্যান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু (অনলাইনে যুক্ত), যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি এম এ. সাত্তার, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্ব) ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সদস্য সচিব ড. এম মুজিবুর রহমান,, বাংলা লিংকের সাবেক ডেপুটি সিইও ব্যারিস্টার জাহরাত চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক টিপু আহমদ, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম চৌধুরী।

আরো পড়ুন

ডিজিটাল গুজবের আগ্রাসন: কীভাবে অপতথ্য দুর্বল করছে গণতন্ত্র ও সমাজ

ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের আশীর্বাদ হিসেবে যাত্রা শুরু করা সামাজিক যোগাযোগমাধ্যম আজ এক গভীর সংকটের কেন্দ্রে দাঁড়িয়ে। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা...

Read more
অডিট রিপোর্ট ঘিরে ঝড়: একের পর এক বিস্ফোরক তথ্য, বিপাকে ওয়ানপ্লাস

বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান OnePlus। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক অডিট প্রতিবেদনে একাধিক গুরুতর...

Read more
২ মিনিটেই শেষ মটোরোলার নতুন ফোনের স্টক

বর্তমান সময়ে মটোরোলার অন্যতম আকর্ষণীয় ও আলোচিত স্মার্টফোন হলো ভাঁজযোগ্য প্রযুক্তির মটোরোলা রেজর ফাইভজি। আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের এই...

Read more
উত্তাল ইরান, প্রতিবাদের মধ্যে ইন্টারনেট বন্ধের অভিযোগ

ইরানে চলমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্তর্জাতিক ওয়েব...

Read more
প্রি-অর্ডার করলেই চমক: ভিভো ওয়াই২৯-এ থাকছে এক্সক্লুসিভ উপহার

দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৯-এর প্রি-অর্ডার শুরু হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই...

Read more
Scroll to Top